ক্রিকেটারদের ঈদের ছুটিতে সতর্ক থাকার পরামর্শ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশে চলমান করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের বিষয়টি বিবেচনা করে ঈদের ছুটিতে ক্রিকেটাদের নিরাপদ রাখার জন্য কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে । বাংলাদেশ ঈদুল ফিতরের ঠিক পরই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

আজ থেকে শুরু হচ্ছে ঈদুল-উল-ফিতর ছুটি এবং ১৭ মে শেষ হবে। সপ্তাহব্যাপী বিরতির সময় প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সতর্কতা অবলম্বন করার জন্য বিসিবির মেডিকেল বিভাগ নির্দেশ দিয়েছে।

পরিবারের সদস্য ছাড়া জনসাধারণের মধ্যে না গিয়ে এবং সাধারণ মানুষের সাথে দেখা না করার নির্দেশ দিয়েছে বিসিবি। বাড়িয়ে থাকতে এবং কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

বিসিবির প্রধান দেবাশিষ চৌধুরি আজ বলেন, ‘আমরা প্রত্যেক ক্রিকেটারকে ছুটির দিনে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘চলাচল সীমিত রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। ঈদের ছুটির পর গুরুত্বপূর্ণ সিরিজ হওয়ায় ক্রিকেটারদের কঠোর পরামর্শ দেয়া হয়েছে। আমাদের মেডিকেল বিভাগ জানিয়েছে, জনসাধারণের সমাবেশে যেন ক্রিকেটাররা না যায়। কোভিড-১৯ থেকে মুক্ত থাকতে যা যা করার প্রয়োজন তা করতে বলা হয়েছে।’

ক্রিকেটাররা শ্রীলংকা সিরিজকে সামনে রেখে ১৮ মে থেকে আবারো অনুশীলন শুরু করবে। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অর্ন্তভুক্ত।

দেবাশিষ চৌধুরি জানান, যাদের প্রাথমিক দলে ডাকা হয়েছে তাদের দু’বার কোভিড-১৯ পরীক্ষা করতে হবে। এরপর সিরিজের জন্য তৈরি হওয়া জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে।

তিনি বলেন, ‘আগামী ১৮ মে থেকে পুনরায় ক্রিকেটারদের অনুশীলন শুরু হবে। এরপর প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া খেলোয়াড়দের দু’বার করোনা পরীক্ষা দিতে হবে। যারা করোনা পরীক্ষা নেগেটিভ হবে, তারাই জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগামী ১৬ মে ঢাকায় আসবে শ্রীলংকা। ১৭ ও ১৮ মে কোয়ারেন্টাইনে থাকবে সফরকারীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.