টিকার নেওয়ার পরও বাংলাদেশ ফেরত যাত্রীদের অস্ট্রেলিয়ায় করোনা শনাক্ত

টিকা নেওয়ার পরও বাংলাদেশ ফেরত যাত্রীদের মধ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। শুধু বাংলাদেশি নয়- ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তানও রয়েছে এ তালিকায়।

অস্ট্রেলিয়াসহ অনেক বিদেশি গণমাধ্যম দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে বলছে, বিদেশ ফেরত যেসব ব্যক্তিদের করোনা ধরা পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন করোনাভাইরাসের দুই ডোজের সম্পূর্ণ টিকা নিয়ে এসেছিলেন। অন্যদের অনেকের এক ডোজ নেওয়া ছিল।

জানা গেছে, সিডনির হোটেল কোয়ারেন্টাইনে আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে লেবানন, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশি ভেরিয়েন্ট পঞ্চম অবস্থানে রয়েছে। বাংলাদেশের পর পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার করোনাভাইরাসের ভেরিয়েন্ট রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ সিডনিতে স্থানীয় পর্যায়ে এখন শূন্যের কোঠায় রয়েছে। তাই দেশটির সরকার কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছে।

বিদেশ থেকে ফেরার আগে টিকা গ্রহণ এবং ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ করে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.