করোনা বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে জার্মান

গরমের মৌসুম সামনে রেখেই করোনাভাইরাসের বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে জার্মানি।
এর অংশ হিসেবে দুই ডোজ টিকা গ্রহণকারী পর্যটকদের জার্মানিতে প্রবেশের অনুমতি দিয়েছে দেশটি।
পাশাপাশি দেশটির বাইরে ছুটি কাটাতে যাওয়া ও ফেরত আসার জন্য অপেক্ষমাণ স্থানীয়রাও পাবেন বিশেষ সুযোগ।
তবে এমন পরিকল্পনায় হিতে বিপরীত হতে পারে বলছেন বিশেষজ্ঞরা।

ইউরোপ ও স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর মতো জার্মানিতেও জোরেশোরেই চলছে করোনা টিকা কার্যক্রম।
প্রায় প্রতিদিনই দেশটিতে বাড়ছে টিকা গ্রহণকারীর সংখ্যাও।

দেশটির রবার্ট কক ইনস্টিটিউট বলছে, প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা তিন কোটির কাছাকাছি, আর দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন এমন মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৮৩ লাখেরও বেশি।
এদিকে আসছে গ্রীষ্মে জার্মানিতে ভ্রমণের অপেক্ষায় থাকা পর্যটকদের মধ্যে যারা দুই ডোজ টিকা নিয়েছেন এবং করোনা থেকে সেরে উঠেছেন তাদের দেশটিতে প্রবেশ করতে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে না।
তবে দুই ডোজ টিকা নেয়া কোনো জার্মান নাগরিক যদি করোনার ভয়াবহ প্রাদুর্ভাব আছে এমন অঞ্চল থেকে জার্মানিতে প্রবেশ করেন শুধু সেক্ষেত্রেই যেতে হবে কোয়ারেন্টাইনে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.