ফিলিস্তিনের সঙ্গে সংঘাতের মধ্যেই ইসরায়েল থেকে১২০ সেনা সরিয়ে নিল আমেরিকা

আমেরিকা ইসরায়েল থেকে ১২০ সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিক সরিয়ে নিয়েছে।

গাজা ভিত্তিক প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সরকার এ পদক্ষেপ নিয়েছে।

মার্কিন সেনা সদর দফতর পেন্টাগন বৃহস্পতিবার জানিয়েছে, ইসরায়েল থেকে ১২০ জনের সেনা দলকে একটি সি-১৭ পরিবহন বিমানে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ার জন্য ইসরায়েলে গিয়েছিল।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, মার্কিন সেনারা এরইমধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছে। তিনি সাংবাদিকদের জানান, ইসরায়েলের মিত্রদের সঙ্গে পারমর্শের ভিত্তিতে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে, বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের প্রতি ইসরায়েল সফর না করার জন্য আহ্বান জানিয়েছে। চলমান যুদ্ধপরিস্থিতির কারণে তারা এই আহ্বান জানাচ্ছে বলে পররাষ্ট্র দফতর উল্লেখ করেছে।

সূত্র: প্রেসটিভি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.