যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু ছয় লাখ ছাড়াল

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র।
সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৯৫১ জন এবং মারা গেছে ছয় লাখ ১৪৭ জন।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে দুই কোটি ৭১ লাখ ৩৬ হাজার ২০ জন এবং বর্তমানে আক্রান্ত রয়েছে ৫৯ লাখ ৬৯ হাজার ৭৮৪ জন।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ।
এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৬ কোটি ৩৭ লাখ ৯ হাজার ৭৬ জন এবং মারা গেছে ৩৩ লাখ ৯২ হাজার ৯৬৫ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৪ কোটি ২১ লাখ ৬১ হাজার ৩২৫ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৭৮৬ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ।
সারাবিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ দুই হাজার ৪৭৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.