বিদেশী বিনিয়োগকারীরা অনলাইনে অস্থায়ী অ্যাকাউন্ট খুলতে পারবেন

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) আওতায় এখন থেকে সহজেই অনলাইনে অস্থায়ী অ্যাকাউন্ট খুলতে পারবেন বিদেশী বিনিয়োগকারীরা। সোমবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, গ্রাহক বা হিসাব পরিচালনাকারীর নমুনা স্বাক্ষর অনলাইনে ভেরিফায়েড চ্যানেলের মাধ্যমে গ্রহণ করা যাবে। এসব অস্থায়ী অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে বিদেশী বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান যে নির্দেশনা রয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তা পরিপালন করতে হবে।

নতুন নির্দেশনার আওতায় বিদেশী বিনিয়োগকারীরা অনলাইনে টাকা ও ডলারে অস্থায়ী অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর মধ্যে অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল ও বাংলাদেশ হাই-টেক পার্কে বিদেশী বিনিয়োগকারীরা ডলারে এবং দেশের অন্যান্য জায়গায় টাকায় অ্যাকাউন্ট খুলতে পারবেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.