মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন অল্প কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্য সফরে আসার পরিকল্পনা করছেন।
আজ স্থানীয় সময় শুক্রবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর অ্যান্টনি ব্লিনকেনের মধ্যপ্রাচ্য সফরের ব্যাপারে খবর প্রকাশ করল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, অল্প কয়েকদিনের মধ্যে তিনি মধ্যপ্রাচ্য সফর করবেন।