শেয়ার ব্যবসায় নামলেন সাকিব আল হাসান

একসময় রেস্টুরেন্ট ব্যবসায়ে ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।
এবার শেয়ার ব্যবসায় যুক্ত হয়েছেন সাকিব।

বুধবার সাকিবের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংসসহ ৩০টি নতুন ব্রোকারেজ হাউস বা ট্রেকের (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) অনুমোদন দিয়েছে বিএসইসি। দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই সদস্য হিসেবে শেয়ার ব্যবসা করার সনদ (ট্রেক) পাবে প্রতিষ্ঠানটি।
ট্রেক হলো শেয়ারবাজারে লেনদেন করার জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান।
যার মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচা করতে পারেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.