ক্যাবল কার দুর্ঘটনায় ইতালিতে ৮ জনের মৃত্যু

ইতালিতে একটি ক্যাবল কার দুর্ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে।
ইতালির উত্তরাঞ্চলীয় ম্যাগিওর লেকের কাছে দড়ি থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার শিকার হয় একটি ক্যাবল কার।

উদ্ধারকর্মীরা জানিয়েছে, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন প্রাণ হারিয়েছে।
স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্ট্রেসা শহর থেকে মোটারোন পাহাড়ি এলাকায় যাত্রী বহন করা হচ্ছিল।

দুর্ঘটনার পর পরই জরুরি বিভাগের হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থল থেকে দুই শিশুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইতালির গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.