করোনাভাইরাসের প্রকোপে মাঝপথেই বন্ধ করতে হয়েছে ১৪তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল।
টুর্নামেন্টের মাঝপথে বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
তাই বাধ্য হয়ে বন্ধ হয়েছিল এই আয়োজন।
তবে স্থগিত হওয়া আইপিএল আয়োজনে তোড়জোড় শুরু করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াতে পারে আইপিএলের স্থগিত হওয়া আসরটি।
তবে এখনো বিসিসিআই আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমনটাই জানিয়েছে।