টানা ১১ দিনের যুদ্ধে ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
একইসঙ্গে সেখানে আরও বেশি সহযোগিতা পাঠানোর বিষয়েও কথা বলেন এই দুই নেতা।
তবে এই সাহায্য কোনো রাজনৈতিক দলের কাছে না গিয়ে যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় সে বিষয়ে সতর্ক করেছেন তারা।
এর আগে গাজা ইস্যুতে ইসরায়েলের পক্ষ নেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাইডেন প্রশাসনকে।