‘মেড ইন বাংলাদেশ’ পর্তুগালের বাজারে

ইউরোপ জুড়ে বাংলাদেশের বস্ত্রশিল্পের সুনাম রয়েছে। দূর প্রবাসে থাকলে ও প্রবাসীদের স্বপ্ন, পরিকল্পনা এবং চাহিদাগুলো শুধু নিজের দেশকে ঘিরেই। এ জন্য দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, দক্ষিণ এশিয়ার মধ্যে শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে উঠেছে।

বাংলাদেশ প্রতিবছর গার্মেন্টস শিল্পগুলো থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। বিদেশের মাটিতে দেশিয় গার্মেন্টস সেক্টর অনেক এগিয়ে। এ ধারাটি অব্যাহত থাকলে দেশের কাপড়ের গুনগত মান ও অনেক ভালো হবে। ইউরোপে বাংলাদেশি গার্মেন্টস শিল্পের চাহিদা অনেক।

বাংলাদেশি পোশাকের শিল্প পর্তুগালে গুণগত ও ভালো ব্র্যাণ্ডে অনেকটা এগিয়ে। যেমনটা সচরাচর দেখা যায় প্রাইমার্ক, এইচ অ্যান্ড এম, জারা, নিউইয়র্কার, স্প্রিং ফিল্ড, লেফটিছসহ আরও অনেক ব্র্যান্ডে।

পর্তুগালে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ- চীন, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম এবং মিয়ানমারের পোশাক দেখা যায়। তবে, বাংলাদেশের পোশাক শিল্প পর্তুগালসহ ইউরোপে বেশ সমাদ্রিত।

সুত্রঃ আমাদের সময়

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.