বেলারুশ সরকার লিথুনিয়গামী রায়ানএয়ারের একটি ফ্লাইটকে যুদ্ধবিমান পাঠিয়ে মিনস্কে নামতে বাধ্য করে। পরে দেশটির কর্তৃপক্ষ সেই ফ্লাইট থেকে ভিন্নমতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতেসেভিচকে আটক করে।
বেলারুশ কর্তৃপক্ষ এ ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে হামাসের ওপর দোষ চাপিয়ে দিয়েছে। তারা বলছে, তারা হুমকি পেয়েছিল যে, ইসরাইলে হামলার জন্য হামাস ফ্লাইটটিতে বোমা রেখেছিল। তবে মিনস্কের বিমানবন্দরে ফ্লাইটটি তল্লাশির পর কোনো বোমা খুঁজে পাওয়া যায়নি।
এক টুইটে এ অভিযোগ অস্বীকার করেছে হামাস। হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেন, বেলারুশের পরিবহনমন্ত্রীর এমন অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক।
তিনি বলেন, হামাস গঠনের শুরু থেকেই বিশেষভাবে ইসরাইলের দখলদারিত্বে বিরুদ্ধে যুদ্ধ করছে।
পশ্চিমা দেশগুলো বেলারুশের এমন ঘটনায় ‘স্তম্ভিত’। দেশটির ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপিও ইউনিয়ন।
সূত্র: ইয়েনি শাফাক।