সাদা রঙের ওপর নীল রঙের ফুলের দারুণ নকশার ছোট একটি বাটিতে।
এতেই কপাল খুলে গেলো যুক্তরাষ্ট্রের একটি পরিবারের।
শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে।
ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানায়, বাটিটি ৩৫ ডলারে কিনেছিলেন ওই মার্কিন পরিবারের এক সদস্য।
যার বাংলাদেশি মুদ্রায় মূল্য আড়াই হাজার টাকা।
কয়েকদিন আগে সেই বাটি নিলামে বিক্রি হয়েছে ৭ লাখ ২০ হাজার ডলারে।
বাংলদেশি টাকায় যা ৬ কোটি ১০ লাখ টাকার বেশি।
জানা গেছে, বিশ্বে এখন পর্যন্ত এই ধরনের বাটি পাওয়া গেছে সবে মাত্র ৭টি।
এগুলো ১৫ শতকের চীনা মিং সাম্রাজ্যের সময়ের সাক্ষী হয়ে আছে।
কিন্তু প্রাচীন এই বাটি যুক্তরাষ্ট্রের একটি ইয়ার্ড সেলে কীভাবে গেলো, সেটি একটি বড় প্রশ্ন।