জো বাইডেনের করোনার উৎস তদন্তের নির্দেশের সমালোচনায় চীন

করোনার উৎস সন্ধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গোয়েন্দা সংস্থাগুলোকে যে নির্দেশ দিয়েছেন তার সমালোচনা করেছে চীন।
করোনা মহামারি নিয়ে নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা নেই উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বৃহস্পতিবার বলেন, বাইডেন প্রশাসনের ‘অভিপ্রায় ও উদ্দেশ্য পরিষ্কার’।

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অন্ধকার ইতিহাস সম্পর্কে সারা বিশ্ব বহু দিন থেকেই অবগত রয়েছে।’
ইরাকে ব্যাপক প্রাণঘাতী অস্ত্র রয়েছে এমন দাবি করে দেশটিতে মার্কিন বাহিনীর হামলার প্রসঙ্গ ইঙ্গিত করেন জিলিয়ান।
যুক্তরাষ্ট্রের ওই দাবি পরে ভুল প্রমাণিত হয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.