মোবাইল করোনা পরীক্ষা কেন্দ্র চালু হচ্ছে পর্তুগালে

ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী লিসবনে পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আগামী ৩১ মে থেকে মোবাইল ক্লিনিকের মাধ্যমে করোনা পরীক্ষা করা হবে।

যৌথ এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর, লিসবন সিটি কর্পোরেশন এবং রেডক্রসের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
শহরের বিভিন্ন জনবহুল অঞ্চল যেমন ট্রেন ও বাস স্টেশন, পর্যটকদের আকর্ষণীয় স্থানগুলো বিশেষ করে নগরীর ট্যাক্সি ও অ্যাপ্লিকেশনভিত্তিক পাবলিক যানবাহনগুলোর চালকদের সহজলভ্য এবং দ্রুত পরীক্ষা নিশ্চিত করার জন্য এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.