ইউরোপে পরমাণু অস্ত্রের গোপন তথ্য ফাঁস করে দিল মার্কিন সেনারা

পরমাণু অস্ত্র মোতায়েন নিয়ে গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন মার্কিন সেনারা। ইউরোপের ঠিক কোথায় আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়েছে তা জানিয়ে দিয়েছেন তারা।

আমেরিকার কৌশলগত পরমাণু অস্ত্রের গোপনীয়তা রক্ষা এবং প্রহার দায়িত্বে ছিলেন এসব মার্কিন সেনারা । খবর ডেইলি সাবাহর।

একটি অনুসন্ধানী ওয়েবসাইট ‘বেলিংক্যাট’ এ ঘটনা তদন্ত করে বের করতে সক্ষম হয়েছে যে, ইউরোপের ছয়টি ঘাঁটিতে যেসব মার্কিন সেনা মোতায়েন রয়েছে, তাদের মধ্য থেকে কেউ কেউ ইউরোপ-আমেরিকার পরমাণু অস্ত্রের গোপন তথ্য ইন্টারনেটের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্রের গোপনীয়তা রক্ষার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সেনা এর জটিল বিষয়গুলো জানা ও বোঝার চেষ্টা করেছেন এবং পরে তা তারা ইন্টারনেটে আপলোড করেছেন। এ কাজে মার্কিন সেনারা কয়েকটি অ্যাপ ব্যবহার করেছেন।

বিষয়টি নিয়ে মার্কিন বিমানবাহিনী এরই মধ্যে তদন্তে নেমেছে। ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্রসংক্রান্ত বিভিন্ন রকমের গোপন তথ্য ২০১৩ সাল থেকে আপলোড করা শুরু হয় এবং চলতি বছরের এপ্রিল মাস থেকে তা জনসাধারণের জন্য সহজলভ্য হয়ে ওঠে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.