যুক্তরাষ্ট্র আগামী ১৫ বছরের মধ্যে দখল করবে শি জিনপিং: বাইডেন

আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আমেরিকা দখল করতে পারবেন বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার (২৯ মে) ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সেনাঘাঁটিতে তার দেশের সেনাবাহিনীকে উদ্দেশ করে এমনটাই বলেন জো বাইডেন।

স্পুটনিক নিউজের খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি অন্য যে কোনো বিশ্বনেতার চেয়ে শি জিনপিংয়ের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। তিনি ও তার দোভাষীর সঙ্গে একটানা ২৪ ঘণ্টা থেকেছি, চীন এবং আমেরিকায় তার সঙ্গে ১৭ হাজার মাইল দূরত্ব সফর করেছি।

তিনি বিশ্বাস করেন, ২০৩০ বা ৩৫ সাল নাগাদ চীন আমেরিকা দখল করতে পারবেন। কারণ, স্বৈরতান্ত্রিক যে কোনো সরকারের পক্ষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব।’

মার্কিন উপ প্রতিরক্ষামন্ত্রী এর আগে ক্যাটেলিন হিক্স বলেছিলেন, আগামী দিনগুলোতে বিশ্বব্যবস্থা ও অর্থনীতিসহ বহু ক্ষেত্রে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে একই সঙ্গে দুই দেশের মধ্যে বহু ক্ষেত্রে সহযোগিতাও থাকবে।

চীনের সঙ্গে আমেরিকার সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠবে বলে মনে করেন ক্যাটেলিন হিক্স, তবে দু’দেশের নেতাদের উচিত হবে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা বাড়তে না দেওয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.