ফ্রান্সে করোনা বিধিনিষেধ শিথিল করায় অনেকটাই স্বাভাবিকের পথে। রেস্টুরেন্ট, বারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ছে ক্রেতাদের ভিড়।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় ইউনিয়নের পরিচালক সতর্ক করে বলেছেন, করোনার প্রকোপ এখনো শেষ হয়নি।
তাই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে সবকিছু করতে হবে। স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রোববার (৩০ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৫৭ হাজার ৫৭২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৯ হাজার ৩৫৮ জন।