অস্ট্রিয়া সরকারের বিরুদ্ধে মামলা করতে চায় দেশটির মুসলিমরা

অস্ট্রিয়ার একটি মুসলিম গোষ্ঠীরা বলেছে যে, বিতর্কিত ‘ইসলামের মানচিত্র’ প্রকাশের জন্য চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের সরকারের বিরুদ্ধে তারা মামলা করার পরিকল্পনা করছেন। অস্ট্রিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাজনৈতিক ইসলামের মানচিত্র প্রকাশের জন্য সরকারের সমালোচনা করেছে অস্ট্রিয়ার মুসলিমরা।
জানা গেছে, ওই মানচিত্র প্রকাশের ফলে সে দেশের মসজিদ এবং মুসলিম সংস্থাগুলোর অবস্থান চিহ্নিত হয়ে গেছে।

অস্ট্রিয়ার তরুণ মুসলিম গোষ্ঠী জানিয়েছে, মুসলিমদের সকল প্রকাশনার নাম, প্রতিষ্ঠানের নাম-ঠিকানা এবং সংশ্লিষ্ট বিষয়াদি প্রকাশ করা হয়েছে।
এতে করে মুসলিমদের অভূতপূর্ব একটি সীমান্তের ভেতরে ফেলে দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.