করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইটালিতে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে রোম৷
তিন দেশের নাগরিকদের উপর এই সিদ্ধান্ত কার্যকর হলেও ইতালির নাগরিকদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না৷
ভারতে শনাক্ত করোনাভাইরাসের ধরন ঠেকাতে এপ্রিলের শেষ দিকে এই তিন দেশের নাগরিকদের ইতালিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয় ইতালি৷
রোববার পর্যন্ত তা কার্যকর থাকার কথা ছিল৷
মেয়াদ বাড়িয়ে তা এখন ২১ জুন পর্যন্ত করা হয়েছে৷
এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইতালির স্বাস্থমন্ত্রী রবার্তো স্পারেন্সার একজন মুখপাত্র৷
আরও খবর