‘বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন’ এর একটি প্রতিনিধি দল স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় সংগঠনের নেতারা নবনিযুক্ত রাষ্ট্রদূতের কাছে পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্ট নিয়ে জটিলতা সহ দূতাবাসের সেবার মান প্রবাসীবান্ধব করার দাবি জানান।
সোমবার (৩১ মে) দুপুর ১২টায় রাষ্ট্রদূতের সঙ্গে সংঘঠনের নেতাদের দীর্ঘ তিনঘণ্টার ব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশনের স্পেনের কার্যক্রম তাকে অভিহিত করলে রাষ্ট্রদূত বাংলাদেশ অ্যাসোসিয়েশনের স্পেনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
এসময় রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দূতাবাসকে প্রবাসীদের কল্যাণে আরও বেশি সম্পৃক্ত এবং সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের প্রতিনিধি দলে ছিলেন, সভাপতি এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, দুতালয় প্রধান আব্দুর রউফ মণ্ডল ,কমার্শিয়াল কাউন্সিলর রেজওয়ান আহমেদ ,কাউন্সিলর প্রথম সচিব( শ্রম উইং) মুহতাসিমুল ইসলাম, কাউন্সিলর প্রথম সচিব তাসনিম।