প্রবাসী আয়ে রেকর্ড

বৈশ্বিক করোনাভাইরাসের সংকটেও রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে।
মে মাসে ২০৭ কোটি ৬০ লাখ ডলার বা ২ দশমিক শূন্য ৭৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

প্রতি ডলার ৮৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ৮৫৩ কোটি ৬ লাখ টাকা।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ২২ দশমিক ৭৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

গত বছরের মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৩৬ কোটি ১৯ লাখ ডলার।
গত বছর জুলাই থেকে মে মাসে রেমিট্যান্স এসেছে ১৬ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.