শীতের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় বাড়ছে করোনা

শীত বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকায় আবারও বাড়ছে করোনার প্রকোপ।

সংক্রমণ হঠাৎ করেই বাড়তে থাকায় করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কায় নতুন করে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ।

দক্ষিণ আফ্রিকায় করোনার তৃতীয় ঢেউ রোধে আরোপ করা হয়েছে রাত্রিকালীন কারফিউ আর কঠোর স্বাস্থবিধি। সেই সঙ্গে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সব ধরনের জনসমাগম এবং অ্যালকোহল বিক্রি ও সেবন।

দেশটিতে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় স্থানীয়দের পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ব্যবসা-বাণিজ্যে নতুন করে ক্ষতির আশঙ্কাও করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

কঠোর লকডাউনে স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য। অনেকে দোকান ভাড়া দিতে পারছেন না। দোকান বন্ধ করে দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ লাখ ৭০ হাজার মানুষ। আর মারা গেছেন ৫৬ হাজারের বেশি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.