৮ বছরে হবে ৬টি বিশ্বকাপ! সূচি প্রকাশ

১ জুন ছিল আইসিসির কার্যনির্বাহী বোর্ডের সভা। অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে এই সভায়।
২০২৩ থেকে ২০৩১,এই আট বছরে নিজেদের ক্রীড়াসূচি ঠিক করে ফেলেছে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা।
২০২৪-২০৩১, এই আট বছরে আয়োজিত হবে ছেলেদের ৬টি বিশ্বকাপ।
এবার দেখে নেওয়া যাক কোন বছর আয়োজিত হবে কোন কোন আইসিসি ইভেন্ট…

২০২৪
১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫টি ম্যাচ)।
২. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
৩.মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১০ দল, ২৩টি ম্যাচ)।

২০২৫
১. ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি (৮ দল, ১৫ ম্যাচ)।
২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১টি ম্যাচ)।
৩. মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (৮ দল, ৩১টি ম্যাচ)।
৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০২৬
১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫ ম্যাচ)।
২. মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১২ দল, ৩৩ ম্যাচ)।
৩. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

২০২৭
১. ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ (১৪ দল, ৫৪ ম্যাচ)।
২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১ ম্যাচ)।
৩. মেয়েদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি (৬ দল, ১৬ ম্যাচ)।
৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০২৮

২০২৯
১. ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি (৮ দল, ১৫ ম্যাচ)।
২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১ ম্যাচ)।
৩. মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (১০ দল, ৪৮ ম্যাচ)।
৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০৩০
১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫ ম্যাচ)।
২. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
৩. মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১২ দল, ৩৩ ম্যাচ)।

২০৩১
১. ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ (১৪ দল, ৫৪ ম্যাচ)।
২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১ ম্যাচ)।
৩. মেয়েদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি (৬ দল, ১৬ ম্যাচ)।
৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.