‘যুক্তরাষ্ট্র হতে বর্ণবাদ নির্মূল হবে’

যুক্তরাষ্ট্র থেকে বর্ণবাদ নির্মূলের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে দেশটির ওকলাহোমা রাজ্যের তুলসা শহরে ভয়াবহ গণহত্যার শততম বার্ষিকী উপলক্ষে ‘গ্রিনউড কালচারাল সেন্টার’ তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

গতকাল মঙ্গলবার ১০০ বছর আগে ঘটে যাওয়া তিন শতাধিক কৃষ্ণাঙ্গ হত্যার তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বাইডেন।
এছাড়াও এই ঘটনাকে মার্কিন ইতিহাসে ‘বর্ণবাদের কালো অধ্যায়’ বলে আখ্যা করেন।

বাইডেন বলেন, ‘১০০ বছর হয়ে ধরে যুক্তরাষ্ট্রে এই জাতিগত সহিংসতার ঘটনা চাপা পড়ে আছে।
তবে এখন আর এটি চাপা থাকবে না।
তুলসায় কৃষ্ণাঙ্গদের জন্য যতটুকু করা সম্ভব, আমরা করব।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.