১২ বছরের ওপরে সবাই টিকা নিতে পারবে ইতালিতে

ইতালি সরকার করোনার টিকা গ্রহণের সুযোগ সবার জন্য উন্মুক্ত করেছে। ১২ বছরের ওপরে সকলেই বৃহস্পতিবার (০৩ জুন) থেকে ভ্যাকসিন গ্রহণের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে।

করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় রেস্তোরাঁয় বসে খাওয়াসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে দেশটির সরকার।

করোনার কারণে দীর্ঘদিন পানশালা, ব্যবসা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ বন্ধ থাকার পর অবশেষে রেস্তোরাঁর বসে খাবার সুযোগ করে দিয়েছে ইতালর সরকার। বুধবার প্রথম দিনের বিপুলসংখ্যক মানুষ রেস্তোরাঁয় ভিড় করেন।

দেশটিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও পুরোদমে টিকাদান কর্মসূচি চলছে। এবার সব বয়সী মানুষের জন্য টিকা গ্রহণের সুযোগ দেয়া হয়েছে। ১২ বছর ওপরের সবাই এখন টিকা নিতে পারবে।

ইতালীয়সহ অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে করোনা টিকা গ্রহণের আগ্রহ দেখা গেলেও বাংলাদেশিদের মধ্যে তার ব্যতিক্রম ঘটনা দেখা গেছে।

বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের আগামী ২১ জুন পর্যন্ত ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় দেশে আটকেপড়া বাংলাদেশি প্রবাসীরা পড়েছেন চরম বিড়ম্বনায়। বিশেষ ব্যবস্থায় তাদের জরুরি টিকার আওতায় আনার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.