চীন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের পথেই বাইডেন, বাড়ালেন নিষেধাজ্ঞা

চীন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
নিরাপত্তার জন্য হুমকির অজুহাত এনে চীনের কয়েক ডজন প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন তিনি।
এর মধ্যে টেলিকম জায়ান্ট হুয়াওয়ে রয়েছে বলেও জানা গিয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞার বিষয়ে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় ছিল চীনের ৩১টি প্রতিষ্ঠান।
এখন সেটা বেড়ে হবে ৫৯টি। জো বাইডেনের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে।
এই নিষেধাজ্ঞার ফলে চীনের এসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নাগরিকরা বিনিয়োগ করতে পারবেন না বলে জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.