এশিয়ায় শীর্ষস্থানে সিঙ্গাপুর এয়ারলাইনস কার্গো

pandaarrives4-sph1eআকাশপথে মালামাল পরিবহনে এশিয়ার মধ্যে আবারো সেরা অবস্থান করে নিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস (এসআইএ) কার্গো। এ শীর্ষস্থান দখলের জন্য গত মঙ্গলবার প্রতিষ্ঠানটিকে এশিয়ান ফ্রেইট, লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেইন পুরস্কার দেয়া হয়। খবর চ্যানেল নিউজ এশিয়া।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে জাহাজ শিল্প ও সাপ্লাই চেইন-সংশ্লিষ্ট সংবাদপত্র এশিয়া কার্গো নিউজের পাঠকদের দেয়া ভোটের মাধ্যমে সেরা কার্গো উড়োজাহাজ সংস্থা নির্বাচিত করা হয়, যার পরিপ্রেক্ষিতে শীর্ষস্থানে সিঙ্গাপুর এয়ারলাইনসের নাম উঠে এসেছে।

সিঙ্গাপুর এয়ারলাইনসের এ সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটি গত বছরও এ পুরস্কার পেয়েছিল। এছাড়া চাঙ্গি এয়ারলাইন অ্যাওয়ার্ডস ২০১৫তে সেরা পাঁচ কার্গো ক্যারিজেও এসআইএ কার্গোর নাম ছিল।

উল্লেখ্য, ২০০১ সালে সিঙ্গাপুর এয়ারলাইনসের সাবসিডিয়ারি হিসেবে সিঙ্গাপুর এয়ারলাইনস কার্গোর (এসআইএ কার্গো) পথচলা শুরু হয়। এসআইএ কার্গোর ওয়্যারহাউজে বছরে ১২ লাখ টন মালামাল ধারণ করতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.