কমলা হ্যারিসের বিমানের জরুরি অবতরণ

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রথম বিদেশ সফরেই বাধার মুখে পড়েছেন।
গুয়েতেমালা সফরে যাওয়ার পথে তাকে বহনকারী উড়োজাহটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
রোববার উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের জরুরি অবতরণ করাতে হয় বলে এনডিটিভি জানিয়েছে।

বিমান থেকে নামার পর কমলা হ্যারিস ওয়াশিংটনের উপকণ্ঠে জয়েন্ট অ্যান্ড্রু বেসে গণমাধ্যমকে বলেন, ‘আমি ভালো আছি, আমি ভালো আছি।
আমরা সবাই প্রার্থনা করেছি। তবে সবাই ভালো আছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.