করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র পুনরায় বাংলাদেশে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে।
সোমবার (৭ জুন) রাতে বাংলাদেশে মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
২০২০ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবিলায় ৮৪ মিলিয়ন ডলারের বেশি স্বাস্থ্য সহায়তা দিয়েছে, যার মধ্যে এ দফায় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম ও রোগীদের শরীরের অক্সিজেন মাত্রা নিরূপণের যন্ত্র অক্সিমিটার রয়েছে।
মার্কিন সরকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-র মাধ্যমে এ সহায়তা পাঠায়। সর্বশেষ এই সহায়তার মধ্য দিয়ে শুধু কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের মোট স্বাস্থ্য সহায়তার পরিমাণ ৮৪ মিলিয়ন ডলার দাড়ালো।
চলতি মাসে ইউএসএআইডি আরও দুইবার বিমানযোগে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে।