করোনা মহামারি ইউরোপের মানবাধিকার পরিস্থিতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব তৈরি করেছে।
মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি বেড়েছে বর্ণবাদ ও শিশু নির্যাতন।
ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকার বিষয়ক সংস্থা বৃহস্পতিবার তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভিয়েনাভিত্তিক সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ‘মহামারি এবং এর ফলাফল বর্তমান চ্যালেঞ্জগুলোকে আরও কঠিন করে তুলেছে।
জীবনের সকল ক্ষেত্রে বৈষম্য বেড়েছে, বিশেষ করে দুর্বলেরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘এটি বর্ণবাদী ঘটনা ব্যাপকমাত্রায় বাড়িয়েছে।’