মহামারি করোনার টিকা নেওয়ার পর শরীরে রক্ত জমাট বেঁধে ইতালিতে ক্যামিলা ক্যানেপা (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ওই কিশোর গত ২৫ মে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নিয়েছিলেন।
এরপরই তার শরীরে বিরল প্রকৃতির রক্ত জমাট বাঁধার উপসর্গ দেখা দেয় এবং গত বৃহস্পতিবার তিনি মারা যান।
এরপরই ৬০ বছরের নিচে সবার জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করেছে ইতালি।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সকল বয়সের মানুষের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও সেটা গুরুত্ব না দিয়ে টিকাদান কর্মসূচি চালিয়ে যাওয়ায় দেশটির মিডিয়া ও রাজনীতিকদের সমালোচনার মুখে পড়েছে ইতালির সরকার।