জনসনের ৬ কোটি ডোজ করোনা টিকা ফেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

জনসন অ্যান্ড জনসনকে কয়েক কোটি ডোজ টিকা ফেলে দেয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।
গতকাল শুক্রবার (১১ জুন) এমন নির্দেশ দেয় সংস্থাটি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মোট ৬ কোটি ভ্যাকসিনের ডোজ ফেলা দিতে বলা হয়েছে জনসন অ্যান্ড জনসনকে।
সেই সাথে দুই ব্যাচের ১ কোটি ভ্যাকসিন প্রয়োগের জন্য অনুমোদনও দেয়া হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন এফডিএ জানিয়েছে, ইমারজেন্ট বায়োসলিউশন ইনকর্পোরেশনের প্ল্যান্টে উৎপাদিত টিকাকে এখনই অনুমোদন দেওয়া হচ্ছে না।
এর আগে এপ্রিল মাসে জনসন অ্যান্ড জনসন বাল্টিমোর সাইটে টিকার উৎপাদন বন্ধ করেছিল এফডিএ।
কারণ সেই একই সাইটে অ্যাস্ট্রাজেনেকার টিকার উপরকরণের উৎপাদন চলছিল।
যার ফলে জনসনের টিকার সেই ব্যাচে অপ্রয়োজনীয় উপকরণ মিশে তা নষ্ট করে দিয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.