শাস্তি পেলেন সাকিব আল হাসান

সাকিবের শাস্তি ঘোষণা নিয়ে একের পর এক নাটক।
বিকেলে একবার মোহামেডানের এক কর্মকর্তার উদ্বৃতি দিয়ে সংবাদ প্রকাশ হয়, চার ম্যাচের নিষেধাজ্ঞা।
এরপর বলা হয়, না ওটা সত্যি নয়।
পরে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন আয়োজন করবে সিসিডিএম।
কিন্তু সেটাও বাতিল করা হয়।

অবশেষে সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজুমল হাসান পাপনের গুলশানের বাসভবনে এক অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।
সেখানেই ঘোষণা করা হয়, সাকিব আল হাসান তিন ম্যাচের জন্য নিষিদ্ধ। স
ঙ্গে ৫ লাখ টাকা আর্থিক জরিমানা।

সাকিবকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞার সাথে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন ম্যাচ রেফারি মোর্শেদ চৌধুরী। সাকিবও সে শাস্তি মেনে নিয়েছেন। এ কারণে এ ঘটনায় আর কোনো শুনানি অনুষ্ঠিত হবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.