ফের মাঠে বিতর্কিত ঘটনা ঘটিয়ে শাস্তি পেলেন সাকিব।
প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
এত কিছুর পর সাকিবকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
জরিমানাও গুনতে হবে ৫ লাখ টাকা।
এদিকে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন পুরো বিষয়টিকে বাংলাদেশ ক্রিকেটের ‘চরম বেইজ্জতি’ হিসেবে দেখছেন।
লাথি মেরে স্টাম্প ভাঙছেন, নিজ হাতে স্টাম্প উপড়ে ফেলছেন।
সাকিব আল হাসানের এসব ঘটনার ছবি, ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।
প্রতিটি টুইট, রি-টুইট, শেয়ার আর পোস্টে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।