জি-৭ জোটকে চীনের হুঁশিয়ারি

অর্থনৈতিক জোট জি-৭ এর নেতাদের হুঁশিয়ারি দিয়েছে চীন।
তারা জানিয়েছে, একটি ছোট গ্রুপ বিশ্বের ভাগ্য ঠিক করবে এমন দিন অনেক আগেই চলে গেছে।
লন্ডনে চীনা দূতাবাসের এক মুখপাত্র এসব বলেন বলে রবিবার উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, চীনা মুখপাত্র বলেছেন, ‘আমরা সর্বদা বিশ্বাস করি বড় বা ছোট, শক্তিশালী বা দুর্বল, দরিদ্র বা ধনী দেশ- সবাই সমান।
বিশ্বে বিষয়গুলো সমস্ত দেশের পরামর্শের মাধ্যমে পরিচালনা করা উচিত।’

জি-৭ এর সদস্যদেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি, ইটালি, ফ্রান্স এবং জাপান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.