‘আর্জেন্টিনাকে শিরোপা জেতানো সবচেয়ে বড় স্বপ্ন’

ক্লাব ফুটবলে তিনিই সর্বেসর্বা।
হোক দলীয় কিংবা ব্যক্তিগত- একের পর সাফল্যের ট্রফি আর মেডেলে পুরস্কারের শো কেসে যেন আর জায়গা নেই।
বার্সেলোনার হয়ে বাজে সময় কাটানো ২০২০-২১ মৌসুমেও জিতেছেন কোপা দেল রে ট্রফি, হয়েছেন লা লিগার আসরের সর্বোচ্চ গোলদাতা।

কিন্তু জাতীয় দলের হয়ে অর্জনের খাতাটা এখনও পুরোপুরি শূন্য বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির।
আর্জেন্টিনার হয়ে কোনো শিরোপাই যে জেতা হয়নি তার। ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন বটে, কিন্তু সেটি ছিল অনূর্ধ্ব-২৩ দলের লড়াই।

এমন না যে, আন্তর্জাতিক ফুটবলে মুখ থুবড়ে পড়েন মেসি বা তার দল।
২০১৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ সালের দুইটি কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে চলে গিয়েছিল মেসির আর্জেন্টিনা।
কিন্তু প্রতিবারই তাদের থামতে হয়েছে রানার্সআপ হয়ে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.