যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ঐতিহাসিক এক বৈঠকে মিলিত হন।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয় ওই বৈঠক ।
কয়েক ঘণ্টার বৈঠক শেষে বাইডেন যখন বেরিয়ে যান, তখন সিএনএন-এর হোয়াইট হাউস প্রতিনিধি কেইটলান কলিন্স একটি প্রশ্ন করেন।
আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন বাইডেন।
বাইডেনকে কেইটলান কলিন্সের প্রশ্ন ছিল, “আপনি কেন এত আত্মবিশ্বাসী যে, বৈঠকের পরই পুতিন তার আচরণ পরিবর্তন করে ফেলবেন।”
প্রশ্ন শুনেই দাঁড়িয়ে যান বাইডেন। রেগে গিয়ে আঙ্গুল তুলে কথা বলতে বলতে এগিয়ে যান সাংবাদিকদের দিকে।
বাইডেন বলেন, আমি আত্মবিশ্বাসী নই যে তিনি (পুতিন) তার আচরণ পরিবর্তন করবেন। কোথায় পেলেন এটা-আপনারা সব সময় কীসব প্রশ্ন করেন?
আমি কখন বলেছি যে, আমি আত্মবিশ্বাসী? তিনি বলেন, “আমি যা বলেছি তা হল- সহজ করে বুঝুন- আমি বলেছি, “পৃথিবীর বাকী অংশ যদি তাদের প্রতিক্রিয়া দেখায় এবং এটি বিশ্বে তাদের অবস্থানকে হ্রাস করে তবে তাদের আচরণের পরিবর্তন হবে।”
আরও খবর