মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বেপরোয়া তাণ্ডব চালালো উন্মত্ত বন্দুকধারী।
বৃহস্পতিবার দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যে গাড়িতে ঘুরে ঘুরে মানুষজনকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃত।
এতে অন্তত একজন নিহত এবং ডজনখানেক আহত হয়েছেন।
স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই বন্দুকধারী ফিনিক্স শহরের আশপাশে গাড়িতে ঘুরতে ঘুরতে মানুষের ওপর এলোমেলো গুলি চালায়। এভাবে টানা দেড় ঘণ্টা তাণ্ডবের পর অবশেষে তাকে ধরতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।
বন্দুকধারীর হামলায় এক ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরও নয়জন ভাঙা কাঁচের টুকরোর মতো বিভিন্ন বস্তুর আঘাতে জখম হয়েছেন। তবে তাদের কারোরই প্রাণশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ।