মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গেলেন সাকিব আল হাসান।
শুক্রবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার।
বায়োবাবলের একঘেয়েমি কাটাতেই তার এই সিদ্ধান্ত।
যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
সাকিব আল হাসানের মন যেন দেশে টিকছিলই না।
টিকবেও বা কিভাবে, পরিবার যে মার্কিন মুলুকে। তাই প্রিমিয়ার লিগে মোহামেডান যখন শীর্ষ ৬-এর পরিকল্পনায় ব্যস্ত, সাকিব থাকবেন তার স্ত্রী-সন্তানদের কাছে।
কোভিড কালে নির্বিঘ্নে খেলা চালাতে ভরসা বায়োবাবল।
যে পদ্ধতি অনেক সময় খেলোয়াড়দের জন্য হতে উঠতে পারে একঘেয়ে।
সাকিবের ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। প্রায় আড়াই মাস বায়োবাবলে এই অলরাউন্ডার।
আরও খবর