মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা স্বাস্থ্যবিমা বহাল থাকছে।
বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট আলোচিত সেই স্বাস্থ্যবিমা বাতিলে রিপাবলিকান পার্টির পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে।
এ নিয়ে তৃতীয়বার স্বাস্থ্যবিমা কর্মসূচিটি বন্ধ হওয়া থেকে রক্ষা পেল।
এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ আইন সকল আমেরিকানদের জন্য একটি বড় বিজয়।
এটি আমার জন্যও জয়ের। আমি নির্বাহী ক্ষমতাবলে এই বিমা আরও বিস্তৃত করব। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা।
‘ওবামা কেয়ার’ নামে পরিচিত স্বাস্থ্যবিমা আইন বাতিলের পদক্ষেপের কথা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে জানিয়েছিলেন।
তারা স্বাস্থ্যবিমা গ্রহণের জন্য বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ার প্রস্তাব করেছিল।
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকারের দায়িত্ব কমিয়ে আনা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল।
আরও খবর