মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত উ. কোরিয়া

চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনও আপত্তি নেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের।
তবে শুধু আলোচনা নয় যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যুদ্ধেও প্রস্তুত তিনি।
বৃহস্পতিবার রাজধানী পিয়ংইয়াংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন কিম।
তিনি বলেন, উত্তর কোরিয়ার মর্যাদা রক্ষায় নিজেদের সবসময় প্রস্তুত থাকতে হবে।

জো বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে নিয়ে এটাই কিম জং উনের প্রথম মন্তব্য।
কিমের এমন মন্তব্য নতুন করে দু-দেশের সঙ্গে আালোচনার পথ উন্মুক্ত হবে বলে ধারণা করছেন অনেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.