দ্রুতই পরিবেশবান্ধব বিমান শিল্প গড়তে যাচ্ছে জার্মানি

জার্মানি দ্রুততম সময়ের মধ্যে পরিবেশ নিরপেক্ষ বা পরিবেশবান্ধব বিমান পরিবহন শিল্প গড়ে তুলতে চায় বলে জানিয়েছে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।
শুক্রবার বিমান পরিবহন শিল্পবিষয়ক এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এসময় তিনি উল্লেখ করে বলেন, এটা অনেক দূরের কোনো পরিকল্পনা নয়, যত দ্রুত সম্ভব জার্মানি এই পথ পাড়ি দিতে চায়।
অন্যান্য শিল্পখাত পরিবেশবান্ধবভাবে গড়ে তোলা যতোটা সহজ, পরিবেশ নিরপেক্ষ বিমান খাত গড়ে তোলা সে তুলনায় বেশ উচ্চাশা উল্লেখ করে অ্যাঙ্গেলা মার্কেল বলেন, অনেকেই এটা বলে থাকেন যে নিরবচ্ছিন্ন সেবা চালু রেখে এই খাতের পুনর্বিন্যাস সম্ভব নয়।
এজন্য অবশ্যই উন্নত প্রযুক্তির বিমান নির্মাণ বা বিমান পরিচালনা অবকাঠামো গড়ে তুলতে হবে।
আর এসব কারণেই এই উদ্যোগ নিয়ে এখনই কাজ শুরু করা দরকার।
কারণ, বিমান খাতের একেকটি পণ্য (বিমান) দীর্ঘ সময় ব্যবহারের জন্য নির্মাণ করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.