‘এ জয় মনকে প্রশান্তি এনে দেয়’

আর্জেন্টিনা ফুটবল দল শেষ কবে হেরেছে?
এ প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যেতে হবে ২০১৯ সালের কোপা আমেরিকায়।
সে আসরের সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিলেন মেসিরা।

এরপর থেকে শনিবারের আগপর্যন্ত খেলা ১৪ ম্যাচের কোনোটিতেই হারতে হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
কিন্তু এ ১৪ ম্যাচের মধ্যে সাতটিই ছিল ড্র।
যার মধ্যে সবশেষ তিন ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়া ও কোপা আমেরিকায় প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করে তারা।

একের পর এক ড্রয়ের কারণে অদৃশ্য এক চাপ চলে আসে লাতিন আমেরিকার অন্যতম সেরা দলটির ওপর।
অবশেষে সেই চাপ দূর করে ম্যাচ জিততে পেরেছে আর্জেন্টিনা।
কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.