সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তদের কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে পাঠাতে চেয়েছিলেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
নিজেদের দুইজন প্রতিবেদকের একটি বইয়ের সূত্র ধরে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। ওই দুই প্রতিবেদকের দাবি, গত বছর যখন সারাবিশ্বে করোনা ছড়িয়ে পড়ছিল ঠিক তখনই এমন সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন তিনি।
ওয়াশিংটন পোস্টের দুই প্রতিবেদক- ইয়াসমিন আবু তালেব ও দামিয়ান পালেত্তা ‘নাইটমেয়ার সিনারিও: ইনসাইড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন’ নামক একটি বই লেখেন।
বইটিতে তারা উল্লেখ করেন, গত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প তার সহকর্মীদের বলেছিলেন, যুক্তরাষ্ট্র অন্যদেশ থেকে পণ্য আমদানি করতে চায়, কোনো ধরনের ভাইরাস নয়। কারণ ট্রাম্প করোনাকে চায়না ভাইরাস মনে করতেন।