বেলারুশের সকল অর্থনৈতিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। আজ বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে বেলারুশের ভিন্নমতাবলম্বী সাংবাদিক প্রোতেসেভিচকে গ্রেফতার করতে রায়ানএয়ারের একটি উড়োজাহাজ জোর করে মিনস্কে অবতরণ করায় দেশটির সরকার।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে পশ্চিমা দেশগুলো।
সেই প্রেক্ষিতে গত মাসেই ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের আকাশে বেলারুশিয়ান এয়ারলাইন্সের বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে।
এবার দেশটির সকল অর্থনৈতিক ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করলো ইইউ।
এর আগে সম্প্রতি মানবাধিকারের অপব্যবহার এবং ক্ষয়িষ্ণু গণতন্ত্রের জন্য বেলারুশের এক ডজনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।