বাইডেনের অভিবাসন নীতির সমালোচনায় ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউজ ত্যাগের পর নিজের প্রথম রাজনৈতিক সমাবেশে এসে জো বাইডেনের অভিবাসন নীতির সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তার দলের জন্য ভোট চেয়েছেন।
শনিবার দেশটির ওহাইয়ো অঙ্গরাজ্যে একটি সমাবেশে যোগ দিয়ে ট্রাম্প আবারও ২০২০ সালের নির্বাচনে জালিয়োতি হয়েছিল বলে উল্লেখ করেন।
এসময় আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভোট দেয়ার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প।

সাবেক হোয়াইট হাউজ কর্মকর্তা ম্যাক্স মিলার এ সমাবেশের আয়োজন করেছিল। মিলার হলো ট্রাম্পের অভিশংশনে স্বাক্ষর করা অ্যান্টনি গঞ্জালেজের প্রধান সমালোচক।
গঞ্জালেজ অন্যতম রিপাবলিকান অ্যাটর্নি ক্যাপিটল হিল হামলার জন্য যিনি ট্রাম্পের অভিশংশনে স্বাক্ষর করেছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.