বোমা ফাটালেন খালেদ মাহমুদ সুজন

এবার দল ও কোচ সংক্রান্ত বিষয় নিয়ে মুখ খুলেছেন বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যান হলেও, তিনি জানেন না কোচ নিয়োগের বিষয়ে।
এমনকি কোন ধরণের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তার মতামত নেয়া হয় না বলেও জানান সুজন।

সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা জানান তিনি।

গত শনিবার স্পিন বোলিং পরামর্শক হিসেবে রঙ্গনা হেরাথ ও ব্যাটিং কোচ হিসেবে অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগ দেয় বিসিবি।

সুজন বলেন, আমি তো অপারেশনের ভাইস চেয়ারম্যান।
কিন্তু আমি আপনাদের পরে জানি যে দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে।
হয়তোবা আমি বায়োবাবলে ছিলাম কিন্তু আমার কাছে তো ফোন ছিল।
পরে জানলাম অ্যাশওয়েল প্রিন্স এবং হেরাথকে নিয়োগ দিয়েছে। হেরাথের কথা আমিই বলেছিলাম। সে হয়তো গুড চয়েস। কিন্তু আমি একদমই জানতাম না।
কোচ কি? ওরা তো বেশিদিন হয়নি ক্রিকেট ছেড়েছে।
পরে দেখলাম যে অ্যাশওয়েল কে কেবল একটা সিরিজের জন্য নেয়া হয়েছে, হেরাথকে মনে একটু বেশি সময়ের জন্য নেয়া হয়েছে। যাই হোক, দেখা যাক ওরা কেমন করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.