মহামারি করোনা প্রতিরোধে বাংলাদেশকে উপহার হিসেবে যে ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র তা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বাংলাদেশে টিকা পাঠানোর প্রক্রিয়া শুরুর তথ্য নিশ্চিত করেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, বিশ্বব্যাপী মহামারি অবসানে নেতৃস্থানীয় ভূমিকা পালনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন পরিবহন শুরু হবে।
মহামারির গুরুত্ব বিবেচনায় চলতি সপ্তাহেই এ ভ্যাকসিন সরবরাহ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।